বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১১:০২
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে ছয়জন পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন

শামীম আহমেদ  বরিশাল জেলার গৌরনদী সার্কেলের এএসপিসহ একই থানার পাঁচজন পুলিশ সদস্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

সোমবার দুপুরে জেলা পুলিশের মাসিক সভা শেষে গৌরনদী সার্কেলের এএসপি ও থানার পাঁচজন পুলিশ সদস্যকে শ্রেষ্ঠ ঘোষনা করে তাদের হাতে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)।

জানা গেছে, থানা এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যাপক ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার ও গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন। এছাড়াও গত এক মাসে অতিদ্রæত মামলা নিষ্পত্তি করায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন একই থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান।

অপরদিকে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক, এএসআই পিনাকী সিকদার ও জহিরুল ইসলাম।