শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৯:০২
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বিকট শব্দে ৭০ হাজার মণ আলুসহ ধসে পড়ল হিমাগার

ডেস্ক রিপোর্ট  কুমিল্লার বুড়িচংয় উপজলোয় হঠাৎ বিকট শব্দে প্রায় ৭০ হাজার মণ আলুসহ ধসে পড়েছে ৫০ বছরের পুরোনো একটি হিমাগার।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত ‘মোকাম কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামে ওই হিমাগারটি ধসে পড়ে।

চারতলা ভবনের হিমাগারটি প্রায় ৫০ বছর আগে নির্মিত বলে জানা গেছে।

তবে এই ধসের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, সকালে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে হিমাগারটি।

খবর পেয়ে কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।

তবে কোল্ড স্টোরেজটিতে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলুর ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পাশে একটি গরুর খামার রয়েছে। ভবন ধসের কারণে সেটিরও ক্ষতি হয়েছে।