ডেস্ক রিপোর্ট ভান্ডারিয়া উপজেলার হাসপাতাল সড়কে বিসমিল্লাহ ফার্মেসীর মালিক মোঃ জামাল তালুকদারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
পারিবারিক সূএে জানাগেছে,গত সোমবার (৭ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে প্রতিদিনের ন্যায় বাসা থেকে বের হন। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলে বাসা থেকে বের হলেও আজ পর্যন্ত বাসায় ফিরে আসেননি।
তার সাথে থাকা মোবাইল ফোন যার নম্বর ০১৭৪০৬৩৮৯১২ বন্ধ রয়েছে। তার স্ত্রী রুমা বেগম ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নম্বর ৩০০, তারিখ ৭/০৬/২১ খ্রি:। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিলো আকাশী কালারের ট্রাউজার, বেগুনি রং এর ফুল সার্ট এবং পায়ে প্লাস্টিক স্যান্ডেল।
কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
পরিবারঃ ০১৭১৬৩৫০৬৫৪