বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৫৩
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বরিশালে ট্রাক চাঁপায় মোটরসাইকেল চালক নিহত

শামীম আহমেদ  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় শনিবার দুপুরে ট্রাকের চাঁপায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার দক্ষিণ পলাশপুর এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের পুত্র। সে হলি কেয়ার কোম্পানীর প্রোডাক্ট প্রমোশন অফিসার ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব ইসলাম জানান, বরিশাল থেকে গৌরনদীর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আসছিলেন দেলোয়ার হোসেন। পথিমধ্যে আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার নিহত হন। খবর পেয়ে ট্রাকসহ চালক সোহাগকে আটক করা হয়েছে।