বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ফুলবাড়ীতে কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ কৃষকলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলার পোদ্দার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে শনিবার ১২ জুন বিকাল ৩ টায় কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়ার পরিচালনায় ও উপজেলা শাখা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম উমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, কুড়িগ্রাম জেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন।

অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওমীলীগ, কৃষকলীগ, যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।