বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ৪:০৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ভোলায় প্রেমের টানে ঘরছাড়া ২ কিশোরী উদ্ধার

ডেস্ক রিপোর্ট  ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের দুই চাচাতো বোনকে নিখোঁজের পাঁচদিন পর ঢাকা ও গাইবান্ধা থেকে উদ্ধার করেছে ভোলা থানা পুলিশ।

উদ্ধারকৃতরা হলো- মোসাম্মৎ রিমা আক্তরা (১৫) ও মোসাম্মৎ সুমনা আক্তার। পুলিশ জানিয়েছে, মোবাইলে প্রেম করে ওই ২ কিশোরী ঘর ছেড়ে পালিয়েছিল।

রিমা আক্তার সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ছিফলী গ্রামের মো. হোসেনের মেয়ে ও মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সুমনা আক্তার একই এলাকার মো. আমির হোসের মেয়ে ও স্থানীয় জামিরালতা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

গতকাল শনিবার (১২ জুন) রাত ১০টার দিকে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়। এর আগে, গত ৬ জুন রিমা আক্তার ও সুমনা আক্তার তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাদের স্বজনরা ভোলা থানায় দু’টি নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ জানায়, রিমা ও সুমনার পরিবার নিখোঁজ ডায়েরি করার পর ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসের নেতৃত্বে পুলিশের একটি টিম র‍্যাব ও গাইবান্ধা জেলার পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর ও গাইবান্ধা জেলায় অভিযান চালানো হয়। পরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ভিকটিম সুমনা আক্তারকে গাইবান্ধা জেলা ও রিমা আক্তারকে ঢাকা থেকে উদ্ধার করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার হওয়া ভিকটিমরা মোবাইলে প্রেমের সম্পর্ক করে বাড়ি থেকে চলে যায়। পরে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।