বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১:১১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পুলিশ তখনই সবকিছুই জানে, যখন জনগণ পুলিশকে জানায়: বিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশ তখনই সবকিছুই জানে, যখন জনগণ পুলিশকে জানায় ; পুলিশ তখনই সবকিছুই পারে, যখন জনগণ পুলিশকে সহযোগিতা করে।ওপেন হাউজ ডে সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি ওপেন হাউজ ডে তে সমস্যার কথা বলতে না পারেন তবে ক্লোজড হাউস ডে তে বলেন, যদি সেটাও না পারেন তবে মোবাইল ফোন, ফেইসবুক পেজ, ওয়েব পেজ, অ্যাপস যেখানে আপনি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করেন সেখানে বলেন। আমরা সর্বত্র সদাজাগ্রত হয়ে আছি আপনাদের সেবায়, আপনাদের নিরাপত্তায়।

রবিবার (১৩ জুন )বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারীদের জবাবদিহিতামূলক এই মতবিনিময়ে সমাজের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি ছিল। সুনির্দিষ্ট তথ্য নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নাগরিকদের অংশগ্রহণ কামনা করা হয় ওপেন হাউস ডে’র অনুষ্ঠানে।

বৈশ্বিক মহামারী প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের সবাইকে মাস্ক পরিধান করা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পুলিশ কমিশনার বলেন,আমাদের উচিত আমাদের আন্ডার কমান্ড কে সঠিক পথে পরিচালিত করা কারণ নেতৃত্বের একটি দায় আছে। আমরা যে যেই সেক্টরেই থাকি না কেন রাষ্ট্রের কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক সহ সকল সেক্টরের নেতৃবৃন্দকে তাদের আন্ডার কমান্ডকে সঠিকভাবে পরিচালিত করতে হবে।

শাহাবুদ্দিন খান বলেন, আদালতের রায় ছাড়া কাগজকলম দেখে রায় দেয়ার অধিকার আমাদের নেই। কেউ কারো দখলকৃত সম্পত্তিতে আদালত প্রক্রিয়া ব্যতিত জোরপূর্বক প্রবেশ করতে পারবে না। অনেক বিষয় আমাদের আওতায় না থাকলেও ফৌজদারি অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করতে আমরা জনগণের পাশে থেকে কাজ করে থাকি। জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা নিশ্চিত তথা বিট এলাকায় সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বিট অফিসারকে আরও বেগবান হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. মোকতার হোসেন। অতিঃ উপ-পুলিশ কমিশনার ট্রাফিক রাসেল,কোতয়ালি মডেল থানার এসি মোঃ ইব্রাহীম,ওসি নুরুল ইসলামসহ থানা অন্যান্য কর্মকর্তাবৃন্দ।