মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে পরীমনির স্ট্যাটাস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিনোদন ডেস্ক  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

সেখানে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন।

রোববার রাত ৮টার দিকে এমন চাঞ্চল্যকার স্ট্যাটাসটি দেন, যা ১৫ মিনিটেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

গত চার দিন ধরে এর বিচার চেয়ে মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন। কিন্তু সব জেনেও সবাই মুখে কুলুপ এঁটেছে।

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারস্থ হয়েছেন তিনি।

মূলত ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে বিচার চেয়েছেন পরীমণি। জানিয়েছেন, এই মুহূর্তে তার মাকে খুব দরকার।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া পরীমনির সেই স্ট্যাটাস পোস্টের কয়েকমিনিটের মধ্যেই ভাইরাল হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছে ঘটনার বিচার চেয়ে চিঠি আকারে বিষয়টি ফেসবুকে উপস্থাপন করেছেন এই চিত্রনায়িকা।

পরীর সেই চিঠিটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘বরাবর,

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।

এই বিচার কই চাইব আমি? কোথায় চাইব? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!

আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কি বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মত (যাদের অনেক নাম এক্ষুণি মনে পড়ে গেল) আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।

আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন! আমি তাদের মত চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্যে দরকার।

আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্যে আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।