বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:১০
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক

স্পোর্টস ডেস্ক  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবারই প্রথম তিনি এই স্থান অর্জন করলেন।

সোমবার (১৪ জুন) দুপুরে আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়।

চলতি বছরের শুরু থেকেই প্রতি মাসের সেরা পারফরর্মারকে পুরস্কৃত করছে আইসিসি। সেই হিসেবে মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন সাবেক টাইগার অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে ২৩৭ রান করেন তিনি। মে মাসের সেরা হওয়ার দৌঁড়ে আছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

মে মাসের সেরা ক্রিকেটারের খেতাব পাওয়ার দৌঁড়ে মুশফিকুর রহিমের সঙ্গে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলংকার তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।

মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে দুইবার ৫ উইকেট শিকারসহ ১৪ উইকেট তুলে নেন পাক পেসার হাসান আলী। অন্যদিকে টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেকেই দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেন শ্রীলংকান তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।