শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন,আসন্ন ইউপি নির্বাচন যাতে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে লক্ষে পুলিশের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহন করা হয়েছে।সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।


বুধবার (১৬জুন) ভোলার তজুমদ্দিনে আসন্ন ইউপি নির্বাচন ২০২১ কে সামনে রেখে তজুমদ্দিন থানার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার লক্ষে প্রতিটি কেন্দ্রে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।আমরা আশা করি তজুমদ্দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক আয়োজনের লক্ষ্যে তজুমুদ্দিনের বিভিন্ন এলাকা ও নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (ওসি),পুলিশ পরিদর্শক (তদন্ত),তজুমুদ্দিন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, দুই ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য, সাধারন সদস্য পদের প্রার্থীসহ ভোটারগণ ও সাবেক চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য, সাধারন সদস্যবৃন্দ ।