শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ মাঠেই আছে: এসপি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি)মোঃ খাইরুল আলম বলেছেন,করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ মাঠেই আছে।

শুক্রবার (১৮ জুন) বিকাল ৪ টায় কুষ্টিয়ার মজমপুর ট্রাফিক পয়েন্টে পুলিশ সুপার কুষ্টিয়ার নের্তৃত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ অবস্থান নেয়।

এ সময় ট্রাফিক পুলিশ, কুষ্টিয়া মডেল থানা পুলিশ, ডিবি ও এসএএফ পুলিশ সদস্য কর্তৃক তিনটি রাস্তা থেকে আগত সকল সাইকেল, মোটর সাইকেল, ইজিবাইক, প্যাডেল চালিত রিক্সা,অটোরিক্সা সহ সকল ধরনের যানবাহন শহরের যে দিক দিয়ে আসার চেস্টা করে ঠিক সেই দিকেই গাড়িগুলো ফেরত পাঠানো হয়। এ জন্য মুহুর্তে মজমপুর এলাকা ফাকা হয়ে যায়। কুষ্টিয়া শহরের বারখাদা ত্রিমোহনী মোড়,বটতৈল মোড়,লাহিনী বটতৈল মোড়,মোল্লাতেঘরিয়া মোড়,মিলপাড়া রেলক্রসিং,হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উত্তর প্রান্ত,জগতি রেল বাজার চেকপোস্ট সহ সাত স্থানে অনুরুপ ব্যবস্থা নেয়া হয়।

যার ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যে কুষ্টিয়া শহরে যানবাহন শূন্য ও রাস্তা ফাকা হয়ে যায়। উল্লেখ্য করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা পুলিশ কুষ্টিয়া উল্লেখিত স্থানে সকাল ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত কাজ করে যাচ্ছে।

এ ছাড়াও ২৪ ঘন্টা টহল টিম শহরের বিভিন্ন স্থানে কর্তব্যরত আছে। অকারণে বাইরে ঘুরাঘুরি না করে তিনি সবাইকেই নিজ বাসায় অবস্থান করার জন্য বলেন এবং মাস্ক পরার প্রতি জোর তাগিদ দেন।কুষ্টিয়া জেলার সম্মানিত সকল নাগরিকদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ সমুহ মেনে চলার জন্য পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম অনুরোধ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, অফিসার ইন চার্জ কুষ্টিয়া মডেল থানা, ওসি ডিবি, টিআই-১,আরআরআই কুষ্টিয়াসহ জেলা পুলিশ কুষ্টিয়ার সকল র‍্যাংকের অফিসার ও ফোর্স।