শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১১
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলো আরো ৫০ গৃহহীন ও ভূমিহীন পরিবার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ৫০ টি ঘর উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ঘর গুলো উদ্বোধন করেন।

ঘর উদ্বোধন উপলক্ষে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর ও ঘরের জমির কাগজ পত্রাদি হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংযুক্ত ও দলিল হস্তান্তর কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী , বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু সহ সাংবাদিক, সুধীমহল সহ স্থানীয় গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলায় খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে প্রথম পর্যায়ে ১৪২ টি ঘর এবং দ্বিতীয় পর্যায়ে ৫০ টি ঘর নির্মাণ করা হয়।