শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে বয়স্ক ভাতার বই বিতরন করলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

ডেক্সরিপোর্ট:বরিশাল শহর সমাজসেবা অধিদপ্তরাধীন শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় ২০১৮- ১৯ অর্থ বছরের বরিশাল মহানগর এলাকার ১,২,১৭,১৮,১৯,২০,২২,২৭,২৮,২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের বয়স্ক ভাতা প্রাপ্ত ৫৫৬ জন সুবিধাভোগীর মাঝে বই বিতরণ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আজ ১৮ আগস্ট রোববার দুপুর ১২টায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রবীনদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা চালু করেছেন।

যাতে প্রকৃত বয়স্করা এ সুবিধা পান এবং ভাতা প্রদানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রথমবারের মতো ভাতা বই চালু করা হলো। তিনি প্রবীনদের দেশের সন্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন তাঁদের চিকিৎসার জন্য সিটি কর্পোরেশন থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন তালুকদার, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ বক্তব্য রাখেন।