রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৭
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

শিক্ষাব্যবস্থা জাতীয়করনের দাবীতে বরিশালে শিক্ষকদের বিক্ষোভ

শামীম আহমেদ  শিক্ষাব্যবস্থা জাতীয়করন,আসন্ন ঈদুল আযহা থেকে শতভাগ উৎসব ভাতা,পূণাঙ্গ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান সহ সকল স্থরের নন-এমপিও শিক্ষকদের এমপিও ভূক্তি করার জন্য চলতি বাজেটে শিক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রালয়ে স্বারকলিপি দিয়েছে শিক্ষক নেতৃবৃন্দ।

আজ রবিবার সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটি।

বরিশাল বিভাগীয় শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশনের সমন্বয়ক অধ্যাপক মহসিন-ই-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় (বাকবিশিস) আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ.ক.ম মিজানুর রহমান সেলিম, বরিশাল বিভাগীয় যুগ্ম আহবায়ক (বাকবিশিস) অধ্যাক্ষ আমিনুর রহমান খোকন, সদস্য সচিব অধ্যক্ষ মোঃ মসিউর রহমান,যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু,অধ্যক্ষ হানিফ তালুকদার,মোঃ রেজাউল করিম,সঞ্চয় কুমার,উপাধাক্ষ আনায়ারুল হক,টুনু রানি কর্মকার প্রমুখ।

মানববন্ধন সমাবেশ শেষে শিক্ষক নেতৃবৃন্দের নেতৃত্বে নগরীতে এক বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে স্বারকলিপি প্রদান করেন তারা।