রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশাল শেবাচিমে করোনায় ৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ৪৮ ঘণ্টায় প্রাণঘাতী করোনা সংক্রমণ নিয়ে ৭ জন মারা গেছেন। এছাড়াও মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার বেড়েছে।

ফলে এ পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। শুক্রবার দিবাগত রাত থেকে রোববার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে ৭ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা তথ্য সংরক্ষণ রেকর্ড থেকে জানা গেছে, শুক্রবার সকাল থেকে শনিবার বেলা ১১টার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা। সবাই ছিলেন মুমূর্ষু। পর্যাপ্ত আইসিইউ সাপোর্টের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

২৪ ঘণ্টায় করোনায় যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- গনি ব্যাপারী (৬৫), রুহুল আমীন (৬০), সুখরঞ্জন অধিকারী (৭০), নুরুল ইসলাম (৬৭), মনোয়ারা বেগম (৫০) ও রিজিয়া বেগম (৬০)। মৃত ৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি পরের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়।

এদিকে শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার। শনিবার রাত সোয়া ১০টায় প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৮০ ভাগ। এর আগে ২৫ জুন ২৯.১০ ভাগ, ২৪ জুন ৪৪.৪৪ ভাগ এবং ২৩ জুন ৩৩.৩৩ ভাগের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার মণ্ডল জানান, বরিশাল বিভাগে শনিবার করোনা শনাক্তের হার ছিল ২৭.০৪ ভাগ।