ডেস্ক রিপোর্ট বরগুনা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে শনিবার ৭ জন, শুক্রবার ৬ জন রোগী শনাক্ত হয়। বরগুনা সদর হাসপাতাল সন্দেহজনকসহ আইসোলেশনে বর্তমানে মোট ৩১ জন ভর্তি রয়েছে।
বরগুনা জেলার সিভিল সার্জন ডা: মারিয়া হাসান জানিয়েছেন, হঠাৎ করেই গত এক সপ্তাহ থেকে বরগুনায় করোনা সংক্রমণ বাড়ছে।
হাসপাতালগুলোতে নমুনা সংগ্রহের পরিমান আগের চেয়ে বেড়েছে, সেই সাথে করোনার ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে গত এক মাসেরও বেশি সময় ধরে বরগুনায় সবগুলো পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় বরগুনার সাথে ঢাকার দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।