মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩১
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

লক্ষ্মীপুরে দাদার মৃত্যুর একঘণ্টা পর মারা গেলেন নাতি

ডেস্করিপোর্ট  লক্ষ্মীপুরের কমলনগরে দাদার মৃত্যুর একঘণ্টা পর কলেজ প্রভাষক নাতি মো. জাবেদ হোসাইন হারুনের (৩৮) মৃত্যু হয়েছে।

শনিবার রাত সোয়া ৮টার দিকে দাদা মো. তাজল ইসলাম (৮০) বার্ধক্যজনিত রোগে মারা যান।

দাদার মৃত্যুর প্রায় একঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে নাতি জাবেদ হোসাইনের মৃত্যু হয়।

দাদা-নাতি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর লরেন্স এলাকার পাটোয়ারী বাড়ির বাসিন্দা। জাবেদ মুন্সীগঞ্জের বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

স্বজনরা জানান, দাদা তাজল ইসলাম দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। নাতি জাবেদ বিকালে হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, সোয়া ৮টার দিকে বাড়িতে দাদা ইন্তেকাল করেন। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে কলেজ প্রভাষক নাতি জাবেদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

একঘণ্টার ব্যবধানে দাদা-নাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।