বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৩:৪৩
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

ডেস্করিপোর্ট  বরিশালের উজিরপুর ও গৌরনদীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে উজিরপুরের টাকাবাড়ি এলাকা থেকে রুবেল শেখ (২২) ও প্রফুল্ল রায় (২৫) এবং গৌরনদীর তারাকুপি এলাকা থেকে মোঃ শাহ আলম চাপরাশীকে (৩৮) গ্রেফতার করে। বিষয়টি রোববার সকালে এক ইমেল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‌্যাব বরিশাল সদর দপ্তর রুপাতলী।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- উজিরপুরের জামবাড়ি এলাকার মুজিবর শেখের ছেলে রুবেল শেখ, ও মশাং গ্রামের গনেশ রায়ের ছেলে প্রফুল্ল রায় এবং গৌরনদীর তারাকুপির মৃত আলী চাপরাশীর ছেলে শাহ আলম চাপরাশী।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, মাদক বিক্রির খবর পেয়ে র‌্যাব সদস্যরা তারাকুপি এলাকায় গেলে শাহ আলম চাপরাশী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া দিয়ে আটক করে শরীর তল্লাশি করলে ৭৫৩ পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে উজিরপুরে অভিযান চালিয়ে ৪৫৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪২০ টাকাসহ রায় এবং রুবেলকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় বরিশাল সিপিএসসির ডিএডি মো. সাইফুল ইসলাম ও ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানা এবং বরিশাল জেলার উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেছেন।