বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ১২:১০
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বকশীগঞ্জে ভ্যান চালকদের মাঝে ইউপি চেয়ারম্যানের চাল বিতরণ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে করোনা সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনের কারণে আয় বন্ধ হওয়া ১০০ জন অটোরিকশা ও ভ্যান চালকের মাঝে রোববার সকাল ১০ টায় ৭ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু তার ব্যক্তিগত উদ্যোগে কামালের বার্ত্তী বাজার এলাকায় অত্র ইউনিয়নের অটোরিকশা ও ভ্যান চালকের মাঝে চাল বিতরণ করেন।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, করোনার কারণে অনেক দরিদ্র পরিবার, অটোরিকশা , ভ্যান চালকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। লকডাউনের কারণে তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। ফলে তারা পরিবার পরিজন নিয়ে কষ্টে রয়েছেন। তাই আমি তাদের জন্য চাল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।