বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:২৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে লকডাউন বাস্তবায়নে র‌্যাবের অভিযান

শামীম আহমেদ  চলমান কঠোর লকডাউন শতভাগ সফল করতে বরিশালে পঞ্চমদিনের মতো মাঠে কাজ করছেন র‌্যাব-৮ এর সদস্যরা। সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত চেকপোস্ট, ধারাবাহিক টহল ও অভিযানের অংশহিসেবে সোমবার বেলা ১১ টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসষ্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছেন র‌্যাবের সদস্যরা।

এসময় র‌্যাব-৮ এর অতিরিক্ত পরিচালক জামিল হাসান, উপ-পরিচালক মেজর মোঃ জাহাঙ্গীর আলম, মেজর মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৮ এর অতিরিক্ত পরিচালক বলেন, বরিশালে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সকল বিধি নিষেধ শতভাগ সফল করতে র‌্যাব সদস্যরা সবসময় তৎপর রয়েছেন। এধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারি বিধি নিষেধ অনুযায়ী সবাই চলাচল করবেন। সব সময় মাস্ক পরিধান করবেন। বিনাকারণে কেউ ঘরের বাহিরে বের হবেন না। সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করলে র‌্যাব সদস্যরা কঠোর হতে বাধ্য হবেন বলেও তিনি উল্লেখ করেন।