বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা পজিটিভি ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৭০ জনের মৃত্যু হয়েছে।

শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে দেড়শ’ বেডের বিপরীতে এখন ২২০ জন রোগী ভর্তি রয়েছেন। করোনা ওয়ার্ডের ২২টি আইসিইউ বেডের সবগুলোতেই চিকিৎসাধীন রোগী রয়েছেন।

বরিশালে করোনা সংক্রমণের হার বেড়েছে। রোববার রাতে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার মধ্যে ১১২ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ৫৯ দশমিক ৫৭।