শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৮:০৬
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

লকডাউন অমান্য করায় ভোলায় ৬৭ জনকে জরিমানা, ১ জনের কারাদন্ড

ভোলা প্রতিনিধি  সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে ও বিনা কারণে বাইরে সড়কে ঘোরাঘুরি করার অপরাধে ভোলায় ৬৭ জনের ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১জনকে ৩ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে এ জরিমানা ও কারাদন্ড করা হয়।

গত ৫ দিনে জেলায় ৭৭৭টি মামলায় ৮০৬ জনেকে ৭লক্ষ ৮০ হাজার ৫৫০ টাকা জরিমানা এবং ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

কঠোর বিধিনিষেধের পঞ্চমদিনে জেলার ৬ উপজেলায় ৯টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোলা সদরের ৩৮ জনকে ৩০ হাজার ৭শত টাকা ও ১ জনকে ৩ দিনের কারাদন্ড দেওয়া হয়।

জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায়, ৬ উপজেলার মধ্যে দৌলতখানে ৩ জনকে ৮শত টাকা, বোরহানউদ্দিনে ৬ জনকে ২ হাজার, লালমোহনে ৬ জনকে ১ হাজার ৮শত টাকা, তজুমদ্দিনে ৬ জনকে ২ হাজার ৭শত টাকা ও চরফ্যাশনে ৯ জনকে ৩৬ হাজার টাকা জরিমান করা হয়।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান বলেন, করোনা মোকাবিলায় জেলার ৭ উপজেলা থেকে সর্বমোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কঠোর লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে সড়কে ঘোরাফেরার কারণে ৬২ মামলায় ৬৭ জনের জরিমানা এবং ১ জনের কারাদÐ দেওয়া হয়। ভোলায় গত ৫ দিনে ৮৬টি ভ্রাম্যমার আদালদের মাধ্যমে ৭৭৭টি মামলায় ৮০৬ জনেকে ৭লক্ষ ৮০ হাজার ৫৫০ টাকা জরিমানা এবং ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

এদিকে জেলা শহর সহ উপজেলাগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আনসার ব্যাটালিয়ান সদস্যদের অভিযান ও টহল অব্যাহত রয়েছে।

গত ৫ দিনেও সড়কে চলনি কোনো গণপরিবহন। তবে কিছু এলাকায় দোকানপাট খোলা থাকতে ও অবৈধ অটো বোরাক ও অটো রিক্সা চলাচল করতে দেখা যায়।