শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুষ্টিয়া পুলিশ হাসপাতালে অক্সিজেন ভর্তি সিলিন্ডার,ফ্লোমিটার ও অক্সিমিটার প্রদান

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পুলিশ হাসপাতালে অক্সিজেন ভর্তি সিলিন্ডার,ফ্লোমিটার ও অক্সিমিটার প্রদান করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকাল ১১ টায় পুলিশ সুপার কুষ্টিয়ার কার্যালয়ে উপস্থিত হয়ে মোঃ মনিরুল ইসলাম, মনির অক্সিজেন লিমিটেড কুষ্টিয়া প্রোঃ, ৪০ লিটারের ০৫টি এবং ৮ লিটারের ০৫টিসহ সর্বমোট ১০(দশ)টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার এবং একইসময়ে মাহমুদ তৈমুর বান্দা (পালং) ১০টি ফ্লোমিটার ও ১০টি অক্সিমিটার পুলিশ হাসপাতাল কুষ্টিয়ার জন্য পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এর কাছে প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া পরবর্তীতে হাসপাতালের জন্য প্রদত্ত অক্সিজেন ভর্তি সিলিন্ডার,ফ্লোমিটার ও অক্সিমিটার গ্রহনপূর্বক দায়িত্ব প্রাপ্ত ডাঃ মোছাঃ নাজমা খাতুন, মেডিকেল অফিসার(বিসিএস,স্বাস্থ্য) পুলিশ হাসপাতাল, কুষ্টিয়ার নিকট লিখিতভাবে হস্তান্তর করেন।

মূলত বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ও বর্তমানে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ও বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য তারা ফ্রন্টফাইটার হিসেবে কর্তব্যরত পুলিশ সদস্যদের জন্য শুধুমাত্র পুলিশ হাসপাতালে ব্যবহারের জন্য প্রদান করেন। এ মহতি কাজের জন্য পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম তাদেরকে ধন্যবাদ প্রদান করে বলেন পুলিশ সদস্যের পাশাপাশি কুষ্টিয়া জেলার যেকোনো লোকের মানবতার প্রয়োজনে এই অক্সিজেন ও অক্সিমিটার ব্যবহার করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টি আই (এডমিন) কুষ্টিয়াসহ অন্যান্য অফিসার ফোর্স।