মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৩৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

নলছিটিতে করোনা আক্রান্তদের দুঃস্থ কল্যাণ সংস্থা(দুকস)’র ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠি জেলার নলছিটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন এমন রোগীদের জীবন বাঁচাতে ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করেছে দুঃস্থ কল্যাণ সংস্থা (দুকস)। ৭ জুলাই বুধবার নলছিটি পৌর ভবন চত্বরে সকাল ১১টায় সংগঠনের নির্বাহী পরিচালক হাসান আল মামুন লিমনের সঞ্চালনায় ও সংগঠনের চেয়ারম্যান এইচ এম সিজারের সভাপতিত্বে দুঃস্থ কল্যাণ সংস্থা(দুকস)’র ফ্রি অক্সিজেন সেবা প্রদান কাজের শুভ উদ্বোধন করেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান ।

এ সময় অনুষ্ঠানে নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির, সংরক্ষিত নারী কাউন্সিলর দিলরুবা রেজা, নলছিটি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মদ হাসান আলম সুমন, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, মোহম্মদ কামাল হোসেন, মোহম্মদ মশিউর রহমান, কৃষক লীগের নেতা মোহম্মদ হানিফ হাওলাদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনা ভাইরাস তথা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের মধ্যে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের ফ্রি অক্সিজেন সার্ভিস দেওয়ার ঘোষণা দেয়া হয়। আর্থিক সামর্থ্য আছে এমন পরিবার গুলো চাইলে রিফিল চার্জ বাবদ ৫শত টাকা অনুদান দিতে পারবে। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও অসহায়দের জন্য এ সেবা সম্পুর্ণ ফ্রি।

এ বিষয় পৌর মেয়র আবদুল ওয়াহেদ খান দুঃস্থ কল্যাণ সংস্থার সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এটা একটি মহৎ উদ্যোগ। এছাড়াও করোনা আক্রান্ত কারো দাফন কাফনের জন্য আর্থিক সমস্যা থাকে তাদের সহযোগিতা করা হবে বলে ঘোষনা দেন।