ডেস্করিপোর্ট কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম।
বুধবার (৭ জুলাই) দুপুর ২ টায় পুলিশ লাইন্স কুষ্টিয়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবনতার লাগাম টেনে ধরতে এবং জনসচেতনতা বৃদ্ধিকল্পে সামনে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে বাংলাদেশ পুলিশ।

যে সকল পুলিশ সদস্য জীবন বাজী রেখে অদৃশ্যশক্তি মরণঘাতি করোনা ভাইরাসের বিরুদ্ধে মাঠ পর্যায়ে কাজ করছে তাদের সুস্থ্য থাকার বিষয়টি নিশ্চিত করতে মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া ট্রাফিক শাখার সকল পুলিশ সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, চশমা এবং এ্যান্টি ব্যাকটেরিয়া প্রটেকটিভ N-95 ফেস মাস্ক,সার্জিক্যাল মাস্ক প্রভৃতি করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
পুলিশ সুপার কুষ্টিয়া এ সময় বলেন স্বাস্থ্যবিধি মেনে ও সঠিক নিয়মে চশমা ও মাস্ক পরিধান করে অর্পিত সকল সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যেতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ, কুষ্টিয়া, ওসি ডিবি, টিআই এডমিনসহ কুষ্টিয়া ট্রাফিক শাখার সকল অফিসার – ফোর্স।