শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে পুনাকের খাবার বিতরণ

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে চলমান কঠোর লকডাউনে গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের খাবার বিতরণ করেছে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)।

সংস্থার বরিশাল মেট্রোপলিটন শাখার উদ্যোগে আজ রবিবার(১১ জুলাই) বেলা ১২ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে থাকা ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপিলটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সহধর্মিনী পুনাক সভানেত্রী আফরোজা পারভীন।

এ-সময় তিনি বলেন, “যে-কোন দুর্দিনে ‘পুনাক ‘ সবসময়ই সুবিধা বঞ্চিতদের পাশে আছে, থাকবে, সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে সমাজের সামর্থ্যবানদের চারপাশে থাকা সুবিধা বঞ্চিতদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এর সহধর্মিনী পুনাক সহ সভানেত্রী স্বাতীরেমা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম এর সহধর্মিণী ফারহানা শারমিন হোসেন, পুনাক বিএমপি উৎপাদন সম্পাদিকা ও সদ্য পদায়িত সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের),

মোছাম্মাত শারমিন আক্তার (সহধর্মিনী উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি মনজুর রহমান পিপিএম-বার), তাহামিনা এনি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মোঃ রেজাউল করিম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা,সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন নাসরিন জাহান,সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা সহ অন্যান্য নেত্রীবৃন্দ।