ডেস্করিপোর্ট বরিশাল জেলার বাকেরগঞ্জে কারিবুল আলম আকাশ (২৪) নামের এক যুবক চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকালে উপজেলার থানার সামনে মিনিস্টার শোরুমের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আত্মহত্যার আগে ওই যুবক একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা রয়েছে, ‘আমার আবেগের দাম কেউ দিল না। এত কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমাকে মাফ করে দিয়েন সাজ্জাদ ভাই (শোরুম ম্যানেজার)। মৃত্যুর পরে লাশটি আমার পরিবার থেকে দাবি করা হলেও তাদের দিয়েন না। আমার লাশ মেডিকেলে দান করে গেলোম।’
আকাশের বাড়ি বরিশাল নগরীর রোকেয়া আজীম সড়ক এলাকায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।