মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪৫
শিরোনাম :
স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

কঠোর বিধিনিষেধের মধ্যে মাছের ড্রামে ঈদযাত্রা, চালকের বিরুদ্ধে মামলা

ডেস্করিপোর্ট  চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাছবাহী ট্রাকে ড্রামের ভেতর চেপে বাড়ি ফিরছিলেন ১০ জন যাত্রী। তারা ঢাকা থেকে ঐ ড্রামের ভেতরে উঠে বসেন। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেক পোস্ট পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় এসে ধরা পড়ে যায়।

ঐ পয়েন্টের দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাকটি আটক করে চেক করলে বেরিয়ে আসে মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীরা। পরে তাদের ড্রাম থেকে বের করে এনে ছেড়ে দিলেও ট্রাক চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এসি (উত্তর) মেহেদী হাসান জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ট্রাক সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকে মাছের ড্রামের ভেতর থেকে প্রায় ১০ জন যাত্রী বের করে আনা হয়। ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে এনে ছেড়ে দিলেও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন ব্যবস্থা এবং ট্রাকটি আটক রাখা হয়েছে।