শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

নিজের গাড়িতে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে পৌঁছে দিলেন ওসি

ডেস্করিপোর্ট  স্ত্রী অন্তঃসত্ত্বা। হাসপাতালে নেয়ার জন্য গাড়ি সন্ধানে সড়কে হাঁটাহাঁটি করছিলেন স্বামী। কিন্তু লকডাউনের কারণে কোথাও গাড়ি পাচ্ছিলেন না। অবশেষে তাকে সাহায্য করতে গাড়ি নিয়ে এগিয়ে আসেন চট্টগ্রাম ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

অন্তঃসত্ত্বা নারীর নাম হেনা বেগম (২৬)। তার স্বামী রেজাউল করিম (৩৫) পেশায় ভ্যানচালক।

জানা গেছে, চলমান লকডাউন কার্যকরে সোমবার দুপুরে ডবলমুরিং থানার বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছিলেন ওসি মোহাম্মদ মহসীন। এ সময় ভ্যানচালক রেজাউল করিমকে পাঠানটুলী এলাকার গায়েবি মসজিদের সামনের সড়কে হাঁটাহাঁটি করতে দেখেন।

এ সময় লকডাউনে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে রেজাউল করিম ওসিকে জানান, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। কিন্তু হাসপাতালে নেয়ার জন্য গাড়ি পাচ্ছেন না। এরপর ওসি নিজের গাড়িতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, অন্তঃসত্ত্বা ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেকোনো প্রয়োজনে তাদের ফোন করতে বলেছি।