শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩৬
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

বরিশালে রোটারী ক্লাবের পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালে করোনাকালে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রোটারী ক্লাবের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।  বরিশাল রোটারি ক্লাবের নের্তৃবৃন্দ। সংগঠনের বিভিন্ন শাখার উদ্যোগে শুক্রবার গভীর রাতে বরিশাল নদী বন্দর ও চরকাউয়া খেয়াঘাট প্রায় ৫শ মানুষের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

সমাজের সকলকে করোনাকালে কর্মহীন মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানান রোটারি ক্লাব অব বরিশালের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

এ-সময় রোটারি ক্লাব অব বরিশালের সাধারণ সম্পাদক, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক/সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটনের সভাপতি হাসান চৌধুরী, রোটারি ক্লাব অব বৃহত্তর বরিশালের সভাপতি হালিম ভূইয়া, রোটারি ক্লাব অব নিউ সিটি বরিশালের সভাপতি কাজী আল-মামুন, দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস.এম জাকির হোসেন, দৈনিক ভোরের আলোর পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণ ও বরিশাল বিভাগীয় ব্যাুরো প্রতিনিধি অপূর্ব অপু উপস্থিত ছিলেন।