শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসার রান্নাঘরে অগ্নিকান্ড

ডেস্করিপোর্ট  বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের বরিশালের বাসার রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় নগরীর বটতলা সড়কস্থ বাসভবনে এঘটনা ঘটে।  বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসভবনের কেয়ারটেকার সাজ্জাদ হোসেন জানান, শনিবার বাড়ির রান্নাঘরের কাঠের চুলায় দুপুরের খাবার রান্নার পর ঘর বন্ধ করে চলে যান। মাগরিবের নামাজের পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় প্রতিমন্ত্রীর বাড়িতে থাকা নেতাকর্মী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানো শুরু করে। পরে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুততার সাথে মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করেছে।

বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ওই বাড়ির কেয়ারটেকার একটি রান্না ঘরে দুপুরে খাবার তৈরি করেছিলেন। ধারণা করা হচ্ছে- সেই ঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়।