শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৫৬
শিরোনাম :
জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

বরিশালে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে। এ ছাড়া বিভাগে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৭৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস রোববার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ২৫৩ জন, পটুয়াখালীতে ১৩৭, ভোলায় ৮৭, পিরোজপুরে ৪৫, বরগুনায় ৮৬ এবং ঝালকাঠিতে ৭৭ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮২৯ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ বেডবিশিষ্ট করোনা ইউনিটে রোববার ৩৫৩ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১৪৭ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই ইউনিটে চিকিৎসাধীন ১০৯৪ জনের মৃত্যু হয়েছে।