বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নামে যুবদল নেতার ভবনে নামফলক সাঁটিয়ে অর্থ লোপাট

শামীম আহমেদ  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও অনুশীলণ সাংস্কৃতিক সোসাইটির নামে যুবদল নেতার ভবনে নামফলক সাঁটিয়ে লাখ টাকার বরাদ্দ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা সদরের।

সোমবার সকালে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল জেলা পরিষদ থেকে ২০১৬-১৭ অর্থবছরে সংগঠনের নামে লাখ টাকা বরাদ্দ করা হয়। পরবর্তীতে ওই বরাদ্দের টাকা লুট করতে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকিরের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া কক্ষের দরজার নিচের অংশে নামফলক সাঁটিয়ে প্রকল্পের পুরো টাকা লোপাট করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, নাম ফলকটি এমনভাবে সাঁটানো হয়েছে যাতে কারও সহজে নজর না পরে। প্রকল্পের টাকা তুলতে কাজ সম্পন্ন শেষে নামফলকের ছবি তুলে জেলা পরিষদে জমা দিতে হওয়ার প্রয়োজনে নামফলকটি সাঁটানো হয়েছে।

যুবদল নেতার মালিকানাধীন ভবনে কক্ষের দরজার নিচে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নামে নেওয়া লাখ টাকার বরাদ্দ লোপাট করতে নামফলকটি সাঁটানো নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নাম ফলকে প্রকল্প সভাপতি হিসেবে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলুর নাম রয়েছে। রবিবার রাতে এমন একটি পোষ্ট ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ ব্যাপারে ওই প্রকল্পের সভাপতি উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও বাদ্যযন্ত্র ক্রয়ে জেলা পরিষদের বরাদ্দের ওই টাকা তখন ব্যয় করা হয়েছিল। স্থানীয় একাধিক সূত্রের দাবি, সাঁটানো নামফলকের সাথে বাদ্যযন্ত্র ক্রয়ের বক্তব্যের কোন মিল নেই।

বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান সভাপতি ওয়াহীদুজ্জামান দুলাল বলেন, প্রকল্পের টাকা প্রকল্পের কাজেই ব্যয় করতে হয়, অন্যকোন খাতে ব্যয় করার সুযোগ নেই। বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ শহীদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে বিষয়টি তদন্ত করে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রকল্পের ওই সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও সাংগঠনিক সম্পাদক সুজন হালদার।