বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেবাচিমের করোনা ওয়ার্ডে লাশ নামানো নিয়ে ভোগান্তি

শামীম আহমেদ  সার্বক্ষনিক লিফটম্যান না থাকার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত রোগীর লাশ নিচে নামানো নিয়ে চরম ভোগান্তিতে পরছেন মৃতের স্বজনসহ সংশ্লিষ্টরা।

সোমবার সকালে একাধিক মৃত রোগীর পরিবারের স্বজনরা এমনটাই অভিযোগ করেছেন। সূত্রমতে, গত শনিবার রাতে লিফটম্যান না থাকায় লাশ নামানো নিয়ে চরম ভোগান্তিতে পরেন মৃত রোগী রওশন আরা বেগমের (৬৫) স্বজনরা। শনিবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন রওশন আরা বেগম।

পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত ভোর রাতে করোনা ওয়ার্ডের চারতলায় তিনি মৃত্যুবরণ করেন। ভোর রাতে রওশন আরা বেগমের লাশ নিয়ে গ্রামের বাড়ি যেতে চাইলেও লিফটম্যান না থাকার কারনে তার লাশ নিচে নামানো যায়নি। পরবর্তীতে রবিবার সকাল সাড়ে আটটার দিকে লিফটম্যান আসার পর রওশন আরা বেগমের লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যান তার পরিবার। এ ব্যাপারে করোনা ওয়ার্ডের মাষ্টার ফেরদৌস হোসেন জানান, বিষয়টির খোঁজ খবর নিয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হবে।