বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে গরীব ও অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করা, বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনার বিস্তাররোধে জনগনকে সচেতন করাসহ তারা গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন মঙ্গলবার ৩ রা আগষ্ট সকাল ১০ ঘটিয় ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে কর্মহীন, গরীব, দুস্থ ,অসহায় ১০৫ (একশত পাঁচ) পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমা, ক্যাপ্টেন জেসিও,সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহবুবুল মুর্শেদ এর উপস্থিতিতে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কোভিট প্রটোকল অনুসরণ করে ত্রাণ বিতরণ করেন।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমা জানান, চলমান লকডাউন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্য প্রদানের উদ্দেশ্যে সেনাসদস্যদের নিজস্ব রেশন হতে ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, লবণ ও সাবান) বিতরণ করা হল। সেনাবাহিনী তাদের এ ধরনের জনকল্যাণ ও মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।