বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবুগঞ্জ উপজেলা আ.লীগের কমিটি গঠন : স্বপন সভাপতি- মিলন সম্পাদক

ডেস্করিপোর্ট  সরদার মো. খালেদ হোসেন স্বপনকে সভাপতি ও মৃধা মুহা. আকতার উজ্জামান মিলনকে সাধারণ সম্পাদক করে বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্র জানায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। এরপর করোনা পরিস্থিতির অবনতি এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহানারা আবদুল্লাহর মৃত্যুসহ নানা কারণে কমিটি গঠন সম্ভব হয়নি। অবশেষে ১৯ মাস পর কমিটি গঠন করা হলো।

উল্লেখ্য, খালেদ হোসেন স্বপন আগের কমিটির সাধারণ সম্পাদক এবং আকতার উজ্জামান মিলন সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই কমিটি ২০১৭ সালের ১ জানুয়ারি গঠন হয়েছিল।