মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪৮
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

বরিশালে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস দিলো প্রশাসন

শামীম আহমেদ:বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) রাতে কোষ্টগার্ড ও মৎস অধিদপ্তরে যৌথ অভিযানে এ জাল জব্দ করা হয়।

পরে বরিশাল নগরের রসুলপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস অফিসের মৎস্য কর্মকর্তা (হিলশা) বিমল চন্দ্র দাস জানান, ধ্বংস হওয়া সাড়ে ৭ লাখ মিটার অবৈধ এ কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। অভিযানে কোষ্টগার্ডের এস জি পিও (এক্স) এস এনামুল হক উপস্থিত ছিলেন।