শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চট্টগ্রামে করোনা আক্রান্তদের ৯৩ শতাংশ ডেলটায় সংক্রমিত

ডেস্করিপোর্ট  চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে ৯৩ শতাংশ ডেলটা ধরনে সংক্রমিত। আক্রান্ত রোগীদের মধ্যে অর্ধেক গ্রামের এবং বাকি অর্ধেক শহরের বাসিন্দা। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ‘কোভিড-১৯ আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক এক গবেষণায় এমনটিই উঠে এসেছে।

ওই গবেষণায় দেখা যায়, চট্টগ্রামে শহরের পাশাপাশি গ্রামেও সমানভাবে ডেলটা ধরনের সংক্রমণ চলছে। সংক্রমণে রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটছে এবং এর পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে।

স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা সংক্রমণ বিস্তারে ভূমিকা রাখছে বলে ওই গবেষণায় বলা হয়।

ওই গবেষণায় গত ১ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে চট্টগ্রামে করোনায় সংক্রমিত ৩০ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। তাদের বয়স ২১ থেকে ৭৪ বছরের মধ্যে। এর মধ্যে ১২ জন পুরুষ, ১৮ জন নারী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের তত্ত্বাবধানে গবেষণাটি হয়।

ওই গবেষণায় মুখ্য গবেষক ছিলেন অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস। এ ছাড়া গবেষণায় আরও যুক্ত ছিলেন-অধ্যাপক শারমিন চৌধুরী, চিকিৎসক ইফতখোর আহমেদ, ত্রিদিব দাশ, প্রনেশ দত্ত, মো. সিরাজুল ইসলাম ও তানভীর আহমদ নিজামী।

গৌতম বুদ্ধ দাশ গণমাধ্যমকে বলেন, ‘৩০টি নমুনার মধ্যে ২৮টি ডেলটা ধরন হিসেবে শনাক্ত হয়, যা মোট নমুনার ৯৩ শতাংশ।’

আর বাকি দুটি নমুনার মধ্যে একটি আলফা (যুক্তরাজ্য) ধরন এবং অপরটি চীনের উহানে শনাক্ত ধরন বলে জানান তিনি।

বাংলাদেশে প্রথমে সীমান্তবর্তী জেলায় ডেলটার সংক্রমণ শনাক্ত হয়। পরে তা দেশে ছড়িয়ে পড়ে। এই ধরনের উৎস ভারত।

এদিকে, দেশে বর্তমানে করোনায় সংক্রমিত রোগীদের মধ্যে ৯৮ শতাংশের শরীরে ডেলটা ধরন পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।