বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৫৭
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

কারাগার দখল করে শত শত কয়েদিকে মুক্তি দিল তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজাজান প্রদেশের একটি কারাগার দখল করে সব কয়েদিকে মুক্তি দিয়েছে তালেবান।

প্রদেশটির রাজধানী শেবারগানের ওই কারাগার থেকে শত শত কয়েদি চলে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে।

শনিবার দ্বিতীয় প্রাদেশিক রাজধানী শেবারগান দখলের পর ওই কারাগারের বন্দিদের মুক্তি দেয় তালেবান।

এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের দু’টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। এর আগে শুক্রবার বিকালে নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নেয়।

কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, শেবেরগানে তালেবানে কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়। তবে তালেবানরা শেষ পর্যন্ত শহরটি দখল করেছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। দেশটির গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেওয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগুচ্ছে।

লস্কর গাহের রাজধানী হেরাতসহ অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলোও যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুটি প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার পর তালেবানের মনোবল আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে।