বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৩৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

রাতেই দেশে ফিরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক  সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে আজ সোমবার (৯ আগস্ট) রাতেই দেশে ফিরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

জানা গেছে, আজ ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে আগে হোটেলে ফিরবে অজিরা, এরপর সেখান থেকে সরাসরি বিমানবন্দরে চলে যাবে। তাদের বহনকারী ফ্লাইটটি রাত ১টায় ঢাকা ত্যাগ করবে।

এর আগে গত ২৯ জুন বাংলাদেশে পা রাখে অস্ট্রেলিয়া। এরপর তিন দিনের কোয়ারেন্টিন পালন করে। ১ আগস্ট থেকে দলীয় অনুশীলন শুরু করে তারা। এই সফর আয়োজনে অজিরা বিসিবিকে একগাদা শর্ত জুড়ে দিয়েছিল। যার ভেড়াজালে পরে খেলতে পারেননি মুশফিকুর রহিম।

এই সিরিজে বিসিবির প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে। শর্ত অনুসারে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল পুরোটাই ভাড়া নিতে হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৩ রানের জয় পায়, দ্বিতীয়টিতে ৫ উইকেট এবং তৃতীয় ম্যাচে ১০ রানের জয়ে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে টাইগাররা। তবে চতুর্থ ম্যাচে জয়ে ফেরে অস্ট্রেলিয়া। মোস্তাফিজ-শরিফুলের বোলিং তোপে ৩ উইকেটের কষ্টার্জিত জয় পায় তারা।