মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৪২
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

গলাচিপায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ঔষধ ও পণ্য বেচার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার হরিদেবপুর স্কুল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানী কমান্ডার ও বিএন এর লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, গলাচিপা উপজেলার হরিদেবপুর স্কুল বাজার এলাকায় মঙ্গলবার পৌনে দুইটার দিকে র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে ফার্মেসীতে নমুনা ঔষধ বেচার অপরাধে প্রাথমিক মেডিকেল হল এর মালিক সুশান্ত কুমারকে (৪১) ১৫ হাজার টাকা ও মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বেচার অপরাধে মা সাজু ঘরের মালিক দিপঙ্কর বিশ্বাসকে (৩৮) ৪ হাজার টাকাসহ সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সুশান্ত ওই এলাকার সুকুমার রায়ের ছেলে ও দিপঙ্কর একই এলাকার মৃত সুকুমার বিশ্বাসের ছেলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী এর সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারায় ওই ব্যবসায়ীদেরকে এ অর্থদন্ড প্রদান করেন।