শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

কুষ্টিয়ায় এসপি খাইরুল আলমের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম।

কুইজ প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা পুলিশের (‘ক গ্রুপ-কনস্টেবল হতে নায়েক পদমর্যাদার পুলিশ সদস্য, খ গ্রুপ-এএসআই পদমর্যাদার পুলিশ সদস্য এবং গ গ্রুপ-এসআই পদমর্যাদার পুলিশ সদস্য)

প্রতিযোগিতায় ৩ টি ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে সর্বমোট ১১৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ),মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর),মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এবং জেলা পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সগণ।