শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :

ফুলবাড়ীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  মাদক মুক্ত সমাজ করি,মাদক মুক্ত দেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ আগস্ট) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বড়ভিটা স্পোর্টস ক্লাবের সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, গোলাম রব্বানী সরকার চেয়ারম্যান উপজেলা পরিষদ ফুলবাড়ী।

তিনি বলেন, মাদক মুক্ত করতে হলে খেলা ধূলার কোন বিকল্প নাই।আপনারা খেলা ধূলা চালিয়ে যান আমি সব সময় আপনাদের পাশে থাকবো ইনশআল্লাহ্।

আমন্ত্রিত অতিথি ছিলেন আজিজার রহমান মাষ্টার সভাপতি ফুলবাড়ী ডিগ্রী কলেজ, মিজানুর রহমান মাষ্টার সভাপতি বড়ভিটা স্পটস ক্লাব, কামরুজ্জামান(লাভলু)প্রভাষক ফুলবাড়ী ডিগ্রী কলেজ, রফিকুল ইসলাম পল্লী চিকিৎসক, মিজানুর রহমান সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা, রেজাউল করিম (রাশেল)সাধারন সম্পাদক, বড়ভিটা ইউনিয়ন যুবলীগ।

খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন মোশারফ হোসেন(পেয়ারা) সাধারন সম্পাদক বড়ভিটা স্পোটিং ক্লাব।

নির্ধারিত সময় খেলার ফলাফল ৩/৩ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে শিমুলবাড়ী ফুটবল দল বড়ভিটা স্পোসট ক্লাবকে ৫/৬ গোলে পরাজিত করে।

খেলা দেখার জন্য জনগন বৃষ্টিকে উপেক্ষা করে খেলার মাঠের চারপাশে সারি বদ্ধভাবে ছিলেন।