বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২২
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে কুষ্টিয়ায় পুনাকের উদ্যোগে ইয়াতিম শিশুদের মাঝে খাবার,পোষাক বিতরণ ও দোয়া মাহফিল

ডেস্করিপোর্ট  বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়ায় পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক)’র উদ্যোগে ইয়াতিম শিশুদের মাঝে খাবার, পোষাক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৫ আগস্ট) বেলা ১১ টায় স্থানীয় একটি মাদ্রাসার ইয়াতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরন কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

পরে ৫৫ জন ইয়াতিম শিশুদের মাঝে ভূনা খিচুড়ি ও পাঞ্জাবী বিতরণ করেন পুনাক সভানেত্রী মিসেস দিলরুবা আলম।

এ সময় তিনি বলেন,আজ শোকাবহ ১৫ আগস্ট।১৯৭৫ সালের এই দিনে ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গ শাহাদাৎ বরণ করেন।ঐ কুচক্রী মহলটি ভেবেছিল বঙ্গবন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই ওদের মনোবাসনা পূর্ন হবে।কিন্তু সে আশায় গুড়েবালি।ওদের সকল ষড়যন্ত্র ব্যার্থ হয়েছে।জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশী শক্তিশালী।

এ সময় তিনি আরও বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।শিশুদের নিয়ে বঙ্গবন্ধু অনেক স্বপ্ন দেখতেন।বঙ্গবন্ধু একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন।একদিন তোমরা জাতির কর্নধার হয়ে বঙ্গবন্ধুর প্রতিনিধিত্ব করবে।জাতির প্রত্যাশা পূরণ করবে।সুতরাং তোমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সামনে এগিয়ে যাবে।এটাই আমার প্রত্যাশা।


এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা,সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।