রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:০২
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বঙ্গবন্ধু তার জীবদ্দশায় মানুষের মুক্তির কথা চিন্তা করেছেন : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় মানুষের মুক্তির কথা চিন্তা করেছেন।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ।বঙ্গবন্ধু তার নিজের কথা চিন্তা করেননি। তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন বিধায় আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।আজকে তিনি নেই।ঘাতকের নির্মম বুলেটের আঘাতে স্বপরিবারে তিনি শাহাদত বরণ করেছেন।যার কারনে আমরা অভিভাবক শূন্য হয়ে পরেছিলাম।আজকে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে বঙ্গবন্ধুর সে শূন্যতা পূরণ করেছেন।

রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,আজকে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে আমরা তার ও পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।

এ সময় আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ নাজমুল আরেফীন,সহাকারী প্রধান শিক্ষক শাহজালাল, প্রভাষক মোঃ আসাদুজ্জামান সহ কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের সাধারন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রমুখ।