বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪০
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে কুষ্টিয়ায় গরীব, অসহায়দের মাঝে এসপি খাইরুল আলমের খাবার বিতরণ

ডেস্করিপোর্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ায় গরীব, অসহায়, রিকশা, অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি চালকদের মাঝে জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম খাবার বিতরণ করেছেন।

রবিবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স ২ নং গেটের সামনে তিনি খাবার বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট, বাঙ্গালী জাতির শোকের দিন। ইতিহাসের জঘন্যতম কলঙ্গময় একটি দিন। এ দিনে আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে আজ আমরা একটি সমৃদ্ধশালী উন্নত দেশের নাগরিক থাকতাম।পৃথীবীর বুকে আজ আমরা মাথা উচু করে নেতৃত্ব দিতে পারতাম।কিন্তু দুঃক্ষের বিষয় ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গ শাহাদত বরণ করেন। আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, সকল ক্ষেত্রে উন্নায়ন ও সমৃদ্ধি অব্যাহত আছে। এভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে দেশ অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশে পরিনত হবে। তখন এ দেশে গরীব অসহায় মানুষ খুজে পাওয়া যাবেনা। কারন আমাদের দেশ সমৃদ্ধ হলে আমরাও সমৃদ্ধশালী হবো। সুতরাং দেশকে এগিয়ে নিতে চাইলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ, মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল, অফিসার ইন চার্জ কুষ্টিয়া মডেল থানা, ডিআইও -১, আরওআই, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।