সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:১৫
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে কুষ্টিয়া জেলা পুলিশের দোয়া মাহফিল

ডেস্করিপোর্ট  বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) দুপুরে জোহরের নামাজের পরে কুষ্টিয়া পুলিশ লাইন্স জামে মসজিদে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।

পরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরন কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার( জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল মোঃ আজমল হোসেন অফিসার ইন চার্জ কুষ্টিয়া মডেল থানা ডিআইও -১, আরওআই,আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল র‍্যাংকের পুলিশ সদস্য।