বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৩
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর নিকট প্রস্তক ও প্রকাশনা ব্যবসায়ীদের স্বারকলিপি প্রদান

শামীম আহমেদ  করোনা দূর্যোগকালীন সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা ও অনুদান বরাদ্দের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর বরিশাল জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে স্বারকলিপি দিয়েছে বাসুপ বরিশাল জেলা কমিটি।

আজ (১৮ই) আগস্ট বুধবার দুপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সমিতি সদস্যরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাশের হাতে এই স্বারকলিপি প্রদান করেন।

এসময় পুস্তক প্রকশনা ব্যবসায়ীরা তিনটি তাদের দাবী পুরনের কথা উল্লেখ করে বলেন,দেশের পুস্তক ব্যবসা খাতের জন্য কমপক্ষে এক হাজার কোটি টাকার সহজ শর্ত ও স্বল্পসুধে ঋনের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা করার দাবী করেন। যা যে কোন তফসিলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক,কর্ম সংস্থান ব্যাংক,পিকেএসএফ প্রভৃতির মাধ্যমে সমিতির পরমর্শ ও সহযোগীতায় বন্টন করা যেতে পারে বলে উল্লেখ করেন।

দেশে প্রায় ২৬ হাজার পুস্তক ব্যবসায়ী পরিবারের জন্য এককালীন একশত কোটি বরাদ্দ প্রদান। যা ৬৪ জেলার জেলা প্রশাসক এবং পুস্তক প্রকাসক ও বিক্রিতা সমিতির কেন্দ্রীয়,জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে এই অর্থ বরাদ্দ করার আহবান জানান।

এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক ও সৃজনশীল ক্রয়ের জন্য ৫শত কোটি টাকার বিশেষ বরাদ্দের দেয়ার দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাধারন সম্পাদক মোঃ আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক আসরাফ খান রিপন,সহ-সভাপতি বাবুল হোসেন,অতিরিক্ত সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,কোষাধাক্ষ বিশ্বজিৎ দাশ রিমন, গোলাম মোস্তফা বাবুল প্রমুখ।

এসময় তারা বলেন এই গত ১৭ মাসে পুস্তক ও প্রকাশনা ব্যবসায়ী ও কর্মচারী এক প্রকার পথে এসে দাড়িয়েছে। আমরা এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

একই সাথে আমাদের কর্মচারীরা চরম দূর্ভোগের ভিতর তারা দিন পাড় করছেন।