বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

কাবুলে মার্কিন নারীকে বেত্রাঘাত তালেবানের!

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের কাবুলে অবস্থানরত এক মার্কিন নারী দাবি করেছেন, তালেবানরা তাকে বেত্রাঘাত করেছে। এমনকি তার সামনে আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

কাবুলে আটকে থাকা মার্কিন নাগরিকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন জানিয়েছেন ওই নারী।

ওই নারীর দাবি, যখন তালেবানরা বুঝতে পারে আমি পালানোর চেষ্টা করছি, তখনই আমাকে বেত্রাঘাত শুরু হয়। আমার মতোই আরও এক ব্যক্তি পরিবার নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তার স্ত্রী এবং মেয়ের সামনেই তাকে গুলি করে হত্যা করে তারা।

তিনি আরও বলেন, যে কোনো সময় তালেবান যোদ্ধাদের হাতে মারা পড়তে পারি। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে, তাদের দেখতে পাব কিনা কে জানে।

তার কথায়, কাবুল বিমানবন্দরে যাওয়ার কোনো উপায় নেই। বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার ২০ জায়গায় চোকপোস্ট বসিয়ে পাহারা দিচ্ছে তালেবান।