শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২২
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

বরিশালে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী ও মুলাদীতে র‌্যাব-৮ এর পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশী করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক কৃর্তরা হচ্ছে গৌরনদীর উপজেলার মাহিলাড়া এক নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম করাতি (৩৬)।

এসময় মুলাদী উপজেলা থেকে ইয়াবা সহ আটক করা হয় মোঃ নজরুল ইসলাম(৪০),ও মোঃ ছালাম মাঝি (৩৫)। আটক কৃর্তদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে গৌরনদী ও মুলাদী থানায় প্রথক দুটি মামলা দায়ের করা হয়।

আজ মঙ্গলবার বরিশাল র‌্যাব (৮) দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে । তারা জানায় বরিশাল র‌্যাব (৮) সিপিএসসি অভিযান দলের সদস্যরা গোপন বিশেষ সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের আদর্শ পল্লী ভক্তি আশ্রমের সামনের কাঁচা রাস্তার উপর মাদক ক্রয় ও বিক্রয় করার জন্য অবস্থান করে।

এসময় র‌্যাবের সদস্যরা সেখানে উপস্থিত হওয়া টের পেয়ে পালানোর চেষ্টাকালে উত্তম করাতী পালানোর সময় তাকে আটক করে।

পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে ৭শত ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই রাতে র‌্যারে অপর আর একটি অভিযানিক দল মুলাদী থানাধীন রানির হাট নামকস্থানে গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে মোঃ নজরুল ইসলাম ও মোঃ ছালাম মাঝি নামের ২ব্যাক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশী চালিয়ে ২৪পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যাপারে বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম ও ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানা এবং জেলার মুলাদী থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন।